ধানের শীষ প্রতীকের আসল প্রার্থী কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজেকে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী দাবি করে দুজন ধানের শীষ প্রতীকসংবলিত পোস্টার সাঁটিয়েছেন। পোস্টারে তাঁরা ইউনিয়নবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। এতে এ ইউপিতে কে দলের আসল প্রার্থী, তা নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা বিভ্রান্তিতে রয়েছেন।
একটি পোস্টার মিঠাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান মীর মহীউদ্দিন আলমগীরের, অন্যটি বদলগাছি উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাকের।
মীর মহীউদ্দিনের পোস্টারে সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর ছবি আর আব্দুর রাজ্জাকের পোস্টারে বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদার ছবি রয়েছে। আব্দুর রাজ্জাক তাঁর পোস্টারে নিজেকে বিএনপির মনোনীত একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
বদলগাছি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কোলা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা মিঠাপুর ইউপিতে উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাককে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছি।’