প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল থেকে তাড়াশ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় ফরম বিক্রি শুরু হয়। বুধবার ফরম বিক্রি শেষ হয়। গতকাল সকাল থেকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত তালম ইউনিয়নে দুজন, বারুহাসে তিনজন, সগুনায় চার, মাগুরায় দুজন, নওগায় তিনজন, তাড়াশ সদরে দুজন, মাধাইনগরে চারজন ও দেশীগ্রামে এক জনসহ মোট ২১ জন মনোনয়নপত্র জমা দেন।