ধামইরহাটে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রদ্বিগুন ইউনিয়নের ধঞ্জয়নগর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে ধঞ্জয়নগর এলাকার বন বিভাগের একটি আকাশমণির বাগানের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়া হয়। চেয়ারম্যান আবদুল মান্নান জানান, জনবসতিহীন ফাঁকা এলাকা হওয়ায় তরুণটিকে অন্য কোনো জায়গায় হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার জানান, মুখমণ্ডল ও শরীরের সামনের দিকে পুড়ে যাওয়া ১৬-১৭ বছরের তরুণটির লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।