ধামইরহাটে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
নওগাঁর ধামইরহাট উপজেলার তিনটি বাড়িতে গত সোমবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত একটার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর গোয়ালপাড়া গ্রামের গোপাল চক্রবর্তী ও নিমাই চক্রবর্তীর বাড়িতে মুখোশধারী প্রায় ১৮-২০ জন ডাকাত প্রবেশ করে। তারা প্রথমে নিমাই চক্রবর্তীর বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা লুট করে। পরে তাঁর বড় ভাই গোপাল চক্রবর্তী ও তাঁর ভাড়াটে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আনন্দ কুমার সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে মারপিট শুরু করে। একপর্যায়ে তারা আনন্দ কুমার সরকারের আলমারি থেকে স্বর্ণালংকার, একটি মুঠোফোন, ২০ হাজার টাকা এবং গোপালের আলমারি থেকে স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয় জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে জাহানপুর গ্রামের আবদুস সামাদকে আটক করা করে।