ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-জয়পুরহাট সড়কের ধামইরহাট উপজেলার নানাইচ এলাকায় গতকাল রোববার দ্রুতগামী বাসের সঙ্গে মুরগিবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটির সহকারী গৌতম (১৮) নিহত হয়েছেন। তাঁর বাড়ি ধামইরহাট পৌরসভার মঙ্গলকোটা গ্রামে।ধামইরহাট থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা শাহ মুখদম নামের একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটে যাওয়ার পথে নানাইচ এলাকায় ওই ভটভটিকে সামনের অংশে ধাক্কা দেয়। এতে ভটভটিটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটির চালক রানা (১৬) ও হেলপার গৌতম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৌতমকে মৃত বলে জানান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, পুলিশ বাসটি আটক করেছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।