ধামইরহাটে ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতরা ১০ লাখ ২০ হাজার টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে থানা সদর থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্যবসায়ী নুরুল ইসলামের বাসায় এই ডাকাতি হয়। ১৫ থেকে ১৬ জনের মুখোশধারী ডাকাতদল প্রথমে বাসার প্রধান ফটকের তালা কেটে চালকলের গদিঘরে ঢোকে। সেখানে ব্যবস্থাপক হেলাল হোসেনকে বেঁধে ফেলে সিন্দুক ভেঙে নগদ চার লাখ টাকা লুট করে। পরে বাসার দুই ও তিনতলায় উঠে নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে একই কায়দায় বেঁধে রেখে আলমারি ভেঙে ছয় লাখ ১০ হাজার টাকা, দুটি মুঠোফোন সেট ও তিন ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে নুরুল ইসলাম জানান, মাছ বিক্রি ও ইটভাটার টাকাগুলো ব্যাংকে জমার দেওয়ার জন্য গত শনিবার বাসায় রাখা হয়। কারণ, শনিবার ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা দেওয়া সম্ভব হয়নি।