ধামরাই ও দোহারে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই ও দোহার উপজেলায় গত রোববার দিবাগত রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ধামরাইয়ে ডাকাতদের গুলি ও ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন। ধামরাই থানার পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ডাকাতেরা ধামরাইয়ের শোমভাগ ইউনিয়নের চাপিল গ্রামের দলিলুর রহমানের বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। তারা আলমারি ভাঙে এবং কাপড়চোপড় ও হাজার দশেক টাকা লুটে নেয়। এরপর ডাকাতেরা দলিলুরের বাড়ির লোক দিয়ে পাশের আবদুল হামিদ ও কবীর হোসেনের বাড়ির লোকদের ডেকে তোলে। ওই দুই বাড়ি থেকে কমপক্ষে ১০ ভরি স্বর্ণালংকার ও ৫২ হাজার টাকা লুটে দ্রুত পালানোর চেষ্টা করে ডাকাতেরা। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গ্রামের রফিকুল ইসলাম গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে কবীর ও নুরুন্নাহার জখম হয়েছেন। এ ব্যাপারে আবদুল হামিদ বাদী হয়ে গতকাল ধামরাই থানায় মামলা করেছেন।দোহার থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে তিনটার দিকে দোহারের নারিশা পশ্চিমচর গ্রামে ১০-১২ জন ডাকাত আরশেদ শিকদারের বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও ১২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ছয়টায় দোহারের মুকসেদপুর স্থানে ঢাকা-দোহার সড়কে একটি মোটরসাইকেলের তিন আরোহীর শরীর তল্লাশি করে ১৫ ভরি স্বর্ণালংকার পায় টহল পুলিশ। ওই স্বর্ণালংকার নারিশা পশ্চিমচর গ্রামের আরশেদ শিকদারের বলে তিনজন জানায়। পরে তাদের দেওয়া তথ্যমতে আরও একজনকে আটক করে পুলিশ।