ধামরাই থানার সামনে বোমা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার ধামরাই থানার সামনে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত নয়টার দিকে থানা ভবনের মূল ফটকের সামনে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। সেখানে কর্তব্যরত পুলিশের এক কনস্টেবল অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত বোমা ছুড়ে পালিয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।