ধামরাইয়ে ইটের স্তূপের নিচে পড়ে ২ ভাটাশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় একটি ইটভাটায় ধসেপড়া ইটের স্তূপের নিচে চাপা পড়ে মো. চান মিয়া (৩০) ও আলম মিয়া (২৫) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধামরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেসার্স মিয়াজ ইটভাটার চুল্লি থেকে শ্রমিকেরা পোড়া ইট বের করে সাজিয়ে রাখছিলেন। হঠাৎ একটি স্তূপ সাতজন শ্রমিকের ওপর ধসে পড়ে। চান মিয়া ও আলম ঘটনাস্থলেই মারা যান। অন্যদের গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে সেখান থেকে তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর ভাটা থেকে দায়িত্বশীল সবাই চলে গেছেন বলে শ্রমিকেরা জানিয়েছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহাম্মেদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।