ধামরাইয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে করা একটি মামলার অভিযোগ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়। তমিজের ওই সাময়িক বরখাস্তের বিষয়টি ইউএনও শরিফুল ইসলাম গতকাল বুধবার নিশ্চিত করেছেন।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, ধামরাইয়ের বড়াটিয়া এলাকায় গত ১০ জানুয়ারি একটি বাসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় ৯ জুন তমিজ উদ্দিনসহ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। আদালতে ওই অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।