ধামরাইয়ে খাল দূষণের দায়ে দুই কারখানার ২০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে খালের পানি দূষিত করার অপরাধে পরিবেশ অধিদপ্তর দুটি কারখানাকে ২০ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে। পাল্প পেপার অ্যান্ড বোর্ড মিলের ইটিপি অকার্যকর ও ধামরাই পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশ ব্যবস্থাপনায় ত্রুটি ধরা পড়ে। পরিবেশ ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর বোর্ড মিলের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম ও পলিমারের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমানের উপস্থিতিতে জরিমানা করেন। বিজ্ঞপ্তি।