ধামরাইয়ে ছাত্রদল ও পুলিশের সংঘর্ষ গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেলে মানিকগঞ্জে যাওয়ার পথে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের থানা সড়ক এলাকায় অবস্থান নেন। বিকেল চারটার দিকে নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে প্রতিবাদ করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে পাল্টা ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের ১০ কর্মীকে আটক করে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।