ধামরাইয়ে টাওয়ারের প্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের জয়পুরা এলাকায় বাংলালিংক টাওয়ারের নৈশপ্রহরী আবদুল কাদেরকে (৪২) হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন মোকসেদ শেখ, আবদুর রাজ্জাক, আল-আমিন, বাবু মিয়া, পান্না মিয়া, আনোয়ার হোসেন, রাজু মিয়া ও ফারুক হোসেন।ধামরাই থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাত বছর ধরে স্থানীয় বাসিন্দা কাদের বাংলালিংকের টাওয়ারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি দায়িত্বে ছিলেন। কিন্তু গতকাল সোমবার সকালে টাওয়ারের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর বস্তাবন্দী লাশ দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।নিহতের বড় ভাই আমজাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার ইমাম হোসেন বলেন, দুর্বৃত্তরা যন্ত্রাংশ চুরি করতে ব্যর্থ হয়ে কাদেরকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।