ধামরাইয়ে ট্রলি উল্টে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ে পণ্যবোঝাই একটি ট্রলি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোরে জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আব্দুল মজিদ (৫০) ও হারাধন সরকার (৩০)। তাঁদের বাড়ি ধামরাইয়ে। লাশ উদ্ধার করে নিয়ে গেছেন স্বজনেরা। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ট্রলিতে করে বিভিন্ন পণ্য নিয়ে ওই দুজন হাটে যাচ্ছিলেন। জয়পুরা এলাকায় একটি রিকশাভ্যানকে জায়গা দিতে গিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।