ধামরাইয়ে নির্মাণাধীন ভবনের অংশ ধসে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় নির্মাণাধীন ভবনের অংশ ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত হওয়া ব্যক্তিরা নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, রাইজিং গ্রুপের নির্মাণাধীন দুটি ভবনের মধ্যকার সংযোগ সেতু ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বলেন, ধ্বংসস্তূপের মধ্যে কয়েকজন আটকে থাকতে পারেন। সেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।