ধামরাইয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর দীঘল গ্রামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী গতকাল শনিবার দুপুরে ধর্ষণের শিকার হয়েছে। তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার পুলিশ ও ধর্ষিত শিশুর পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে মেয়েটি বাড়ির পাশে একটি ভুট্টাখেতে ঘাস কাটতে যায়। এ সময় সাবেক ইউপি সদস্য একই গ্রামের রহিম উদ্দিন হাত, পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন।স্থানীয় লোকজন জানান, ধর্ষণের পর রহিম পালিয়ে যান। পরে মেয়েটি কৌশলে মুখের বাঁধন খুলে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।ধামরাই থানার পরিদর্শক মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধর্ষিত শিশুর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।