প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ এ সময় দুটি ভেকু ও ছয়টি ট্রাক আটক করেছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীন বলেন, প্রভাবশালী লোকজন দীর্ঘদিন ধরে ধামরাইয়ের বংশী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। জেলা প্রশাসক গত বুধবার রাতে এদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তারা এ বিষয়ে বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।এলাকাবাসী জানান, নিয়ম না মেনে বালু উত্তোলনের কারণে আবাদি জমি, খেলার মাঠ, সরকারি আবাসন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, সেতু, বসতবাড়ি, মসজিদ ও মন্দির হুমকির মধ্যে ছিল। ক্ষতিগ্রস্ত লোকজন দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসছিল।