ধামরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত দুই আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার কালামপুর ও ঢুলিভিটায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকার পঙ্গু হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী নয়মণি বেগম (৫০) ও ধামরাইয়ের সোয়াপুর গ্রামের নোয়াই (৪২)। ধামরাই থানার সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের অদূরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মানিকগঞ্জগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী নয়মণি মারা যান। আহত হন চালকসহ মাইক্রোবাসের পাঁচজন যাত্রী। সূত্র আরও জানায়, দুপুর ১২টার দিকে ধামরাইয়ের সুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকার গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাস ও লেগুনাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসটির সহকারী নোয়াই।