ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল রোববার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই বাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের মিল্টন (৩৫) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের শাহীন (২২)। ধামরাই থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা থেকে যশোরগামী দিগন্ত পরিবহনের বাসটি বালিথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী। তাঁরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।