ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (৩০), কাওসার (২২) ও বিশ্বজিত্ (৪০)।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মানিকগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিরাজ ও কাওসার ঘটনাস্থলে ও বিশ্বজিত্ মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা যান। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাস, ট্রাক ও নিহত ব্যক্তিদের লাশ হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।