ধামরাইয়ে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রাম থেকে গতকাল রোববার সকালে সোহেল রানা (২৪) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল ওই গ্রামের আকালি মিয়ার ছেলে। এ ব্যাপারে ধামরাই থানায় হত্যা মামলা করা হয়েছে।ধামরাই থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে মুঠোফোনে কারও ফোন পেয়ে সোহেল বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এলাকাবাসী গতকাল সকালে গ্রামের একটি পুকুরে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।