ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে ধামরাইয়ের সুতিপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁকে হত্যা করা হতে পারে অথবা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে। ধামরাই থানার পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলাকার আকাশ সিএনজি স্টেশনের কাছে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যুবকটির পরনে ছিল জিনসের প্যান্ট ও সোয়েটার। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৪।