ধামরাইয়ে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিমা বেগম নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। নিজের শাশুড়ি আনোয়ারা বেগমকে (৬০) গরম পানি দিয়ে ঝলসে হত্যা করার অভিযোগে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।ধামরাই থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার সকালে নাসিমা তাঁর শাশুড়ি আনোয়ারা বেগমের শরীরে গরম পানি ঢেলে দেন। হাসপাতালে নেওয়ার পথে ওই দিন দুপুরে তিনি মারা যান। আনোয়ারার মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে ও নাসিমার স্বামী আনোয়ার হোসেন মঙ্গলবার রাতে নাসিমার বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই রাতেই পুলিশ নাসিমাকে গ্রেপ্তার করে।