ধামরাইয়ে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার হরিদাসপুর গ্রাম থেকে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে নিরু নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। সে স্থানীয় বৈন্যা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।পুলিশ জানায়, গত সোমবার বিকেলে নিরু (১০) নিখোঁজ হয়। গতকাল বিকেলে বাড়ির পাশে একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত নিরুর বাবা মোজাফ্ফর হোসেন থানায় একটি মামলা করেছেন।মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমার এমন কোনো শত্রু নেই, যারা আমার ছেলেকে হত্যা করতে পারে।’ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, ‘কী কারণে এবং কারা নিরুকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে হাত-পা বেঁধে এবং মুখে মাটি গুজে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাল (আজ) ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’