ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় বাসের চালকসহ দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের মানিকগঞ্জ, ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক আকতার হোসেন (৫০) ও মাগুরার মফিজুর রহমান (৪৯)। ধামরাই থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে মেহেরপুরগামী কেয়া পরিবহনের একটি বাস গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।