ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডের কাছে করিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, ধামরাইয়ের নান্না গ্রামের ফেরদৌস (৩০) ও তুষ্ট (৩১)।ধামরাই থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে করিম ফিলিং স্টেশন থেকে তেল ভরে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে পাটুরিয়াগামী একটি বাস পেছন দিক থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ফেরদৌস ও তুষ্ট।