ধামরাইয়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে গতকাল বুধবার সকালে বস্তায় ভরা হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁকে অন্যত্র হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। ধামরাই থানার পুলিশ জানায়, ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি সেতুর নিচে বস্তায় ভরা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গতকাল সকালে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন জানান, শ্বাসরোধ করে অন্যত্র হত্যার পর লাশটি বাথুলি এলাকায় এনে ফেলে যায় খুনিরা। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল কালো রঙের প্যান্ট ও শার্ট। এ ব্যাপারে তিনি বাদী হয়ে গতকাল ধামরাই থানায় একটি হত্যা মামলা করেছেন।