ধামরাইয়ে ১৪ দিনেও নায়েতের খুনিরা গ্রপ্তার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৪ দিনেও ঢাকার ধামরাইয়ের কুমরাইল এলাকার বাসিন্দা এনায়েত হোসেনের খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ২১ এপ্রিল রাতে এনায়েত খুন হন। সাভার থানার পুলিশ ও এলাকাবাসী জানান, ২১ এপ্রিল রাতে বাসা থেকে বের হয়ে এনায়েত আর বাসায় ফেরেননি। পরদিন সাভারের ধরেণ্ডা এলাকা থেকে পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ওই দিনই নিহত এনায়েতের স্ত্রী রাশিদা আক্তার বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় রাজধানীর মিরপুরের মিজানুর রহমান ওরফে খোকন, ননী, কচুক্ষেতের হারুন, কসাই টুটুল, আসাদ, রাসেল, জুয়েলসহ ১২ জনকে আসামি করা হয়।