ধামরাইয়ের সূতীপাড়া ইউপি নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা সংশোধন না করায় ঢাকার ধামরাই উপজেলার সূতীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
একটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই স্থগিতাদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন এ বি এম গোলাম মোস্তফা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক কুমার সরকার।
সূতীপাড়া ইউনিয়নের ভোটার তালিকা চ্যালেঞ্জ করে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন ওই এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন।