ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী কারাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছেন। বর্তমানে (গত ২৪ জানুয়ারি পর্যন্ত) ধারণক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জনের বিপরীতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দী রয়েছেন। সরকারি দলের সাংসদ সাইমুম সরওয়ারের প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় সংসদে এই তথ্য জানান।
জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের জাতীয় অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে থাকে। বাংলা একাডেমিতে বইমেলাকে কেন্দ্র করেও একই রকম বৈঠক হয়েছে। সবার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।