ধারণক্ষমতার বেশি যাত্রী বহন ও বাড়তি ভাড়া আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন-ছেঁড়াদিয়া নৌপথে চলাচলকারী গাম ও স্পিডবোটগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্ল্লিষ্ট সূত্র ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই পথে প্রতিদিন ২০-২৫টি গামবোট ও স্পিডবোট চলাচল করে। সেন্ট মার্টিন থেকে ছেঁড়াদিয়ার দূরত্ব সাড়ে আট কিলোমিটার। জনপ্রতি ২০০-৩০০ টাকা ভাড়া আদায় করা হয়। গামবোটগুলোতে ১৮ জনের ধারণক্ষমতা থাকলেও ওঠানো হয় ৩০ থেকে ৩৫ জন যাত্রী। স্পিডবোটগুলোতে আটজনের জায়গায় যাত্রী ওঠানো হয় ১২ থেকে ১৫ জন।এ ছাড়া, যাত্রীদের ওঠা-নামার জন্য উপযুক্ত ব্যবস্থাও নেই। গত শুক্রবার সকালে গামবোট থেকে ছেঁড়াদিয়ায় নামার সময় তিনজন পর্যটক সাগরে পড়ে যায়। পরে তাদের দ্রুত উদ্ধার করা হয়।কুমিল্ল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষক মাহফুজা খাতুন বলেন, গত বছর জনপ্রতি ১০০ টাকায় টিকিট কেটে তিনি স্পিডবোটে করে ছেঁড়াদিয়ায় গিয়েছিলেন। এবার স্পিডবোটে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। তিনি আরও বলেন, স্পিডবোটে ১৫ জন যাত্রী ওঠানো হলে তিনি আপত্তি করেন। কিন্তু স্পিডবোটের চালক ও টিকিট বিক্রেতা এ সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।জুয়েল নামের এক পর্যটক বলেন, ‘গামবোটগুলো আট কিলোমিটারের ভাড়া আদায় করছে জনপ্রতি ২০০ টাকা। তার ওপর ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করছে। এখানে কি কোনো প্রশাসন নেই?’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম বলেন, আট কিলোমিটার দূরত্বের ভাড়া সর্বোচ্চ ৮০ টাকা হতে পারে। স্পিডবোটের মালিকদের অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় থেকে বিরত থাকতে এবং ভাড়ার তালিকা টানিয়ে রাখতে বলা হয়েছে । তিনি আরও বলেন, তাঁরা গামবোট চলাচলের জন্য কোনো অনুমতি দেননি।সেন্ট মার্টিন-ছেঁড়াদিয়া নৌপথে চলাচলকারী ট্রলার মালিক সমিতির সভাপতি আবু তালেব বলেন, ‘কিছু প্রভাবশালী ব্যক্তি এই নৌপথে কোনো ধরনের অনুমতি ছাড়াই গামবোট চালাচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত যাত্রী ওঠানো হচ্ছে।’ তিনি আরও বলেন, প্রতিদিন এই নৌপথে দু-তিন হাজার পর্যটক যাতায়াত করে। পযটকেরা এসব প্রভাবশালী ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে।গামবোটের মালিক খোরশেদ আলম বলেন, তাঁরা উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে গামবোট চালাচ্ছেন। সরকারিভাবে ভাড়া নির্ধারিত না হওয়ায় তাঁরা এই ভাড়া আদায় করছেন।