প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্য অর্জন করায় পুলিশ পদক পেয়েছেন নড়াইল সদর থানার এসআই মো. শাহ আলম। গত বৃহস্পতিবার খুলনার ডিআইজি সম্মেলনকক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন খুলনার পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান। এ সময় খুলনা বিভাগের ১০টি জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন। শাহ আলম বলেন, ‘এটা আমার একার অর্জন নয়, এ অর্জন নড়াইল জেলার সব পুলিশ সদস্যের। এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’ শাহ আলম ২০০১ সালের জুন মাসে বাংলাদেশ পুলিশে যোগদানের পর ২০১৩ সালের ২৯ মে নড়াইল সদর থানায় যোগ দেন। নড়াইল প্রতিনিধি|