ধারাবাহিকতা রক্ষায় জাপা নির্বাচনে অংশ নিয়েছিল: রওশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের জন্য, গণতন্ত্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য। আমরা দেশের জনগণের জন্য ভূমিকা রেখেছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে সাদরে গ্রহণ করেছে।’
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এক পথসভায় ময়মনসিংহ সদর আসনের সাংসদ রওশন এরশাদ এসব কথা বলেন। এ সময় তিনি গত নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশালের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুরুজ আলী মণ্ডল প্রমুখ।