ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ধারালো অস্ত্র, গ্রিল কাটার যন্ত্রপাতি, রশিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে নগরের বন্দর থানার নিমতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ছয়জন হলেন আবুল কাশেম, মো. আলাউদ্দীন, মো. কুদ্দুস, মো. জামাল, মো. লোকমান ও মো. হান্নান হোসেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে নিমতলা এলাকা থেকে তিনটি ছুরি, গ্রিল কাটার যন্ত্রপাতি, রশিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন হাটহাজারী, ফটিকছড়ি, ভূজপুর, রাঙ্গুনিয়া, মানিকছড়ি ও রামগড়ে তাঁরা গরু চুরি ও ছিনতাই করে থাকেন। সুযোগ বুঝে তাঁরা ডাকাতিও করেন।