ধারালো অস্ত্রের আঘাতে মেম্বারপ্রার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার দুই নম্বর বড়উঠান ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মো. ইয়াসিন (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, নির্বাচনী সংঘর্ষে তিনি নিহত হন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরনির হাট এলাকায় এ ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ইয়াসিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।