ধিক্কার দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সাংবাদিকেরা ‘ধিক্কার দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সাঈদ খান প্রমুখ। চারদলীয় জোট সরকারের সময়ে জেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সাংবাদিক হুমায়ুন কবিরকে পিটিয়ে আহত করেন।

এ ঘটনার প্রতিবাদে ২০০৩ সালের ৮ ডিসেম্বর সাংবাদিকদের কর্মসূচিতে বিএনপির একটি পক্ষ ঝালকাঠি প্রেসক্লাব এবং সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করে। দিনটি ‘ধিক্কার দিবস’ হিসেবে পালন করেন জেলার সাংবাদিকেরা।