ধীরগতি যানের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে দেশে দুই বা চার লেনের রাস্তা তৈরির সময় ধীরগতির যানবাহনের জন্য বাইলেনের ব্যবস্থা রাখা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ শুরু হবে। এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।