ধীরে চলো নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মোটরযান চুক্তি (বিবিআইএন-এমভিএ) বাস্তবায়নে নয়াদিল্লি সম্ভবত ধীরে চলো নীতিতে চলতে চায়। চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ভুটানের স্থানীয় পরিবহন সংস্থা ও ব্যবসায়ীরা। এ ব্যাপারে ভুটান সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চায় না ভারত। ভারতীয় বিশেষজ্ঞ ও সরকারের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এতে আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানে আগ্রহী। গত নভেম্বরে বিবিআইএন-এমভিএ প্রকল্পটি অনুমোদনের জন্য ভুটানের পার্লামেন্টে তোলা হয়েছিল। কিন্তু ১৫টি সুনির্দিষ্ট আপত্তির কথা জানিয়ে তা প্রত্যাখ্যান করেন আইনপ্রণেতারা। ইকোনমিক টাইমস