ধীরেন্দ্রনাথ দত্তের নামে সড়কের নামকরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তারা ধীরেন্দ্রনাথ দত্তের নামে ঢাকার একটি সড়ক নামকরণের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, ধীরেন্দ্রনাথ দত্তের মূল্যায়ন আজও যথাযথভাবে হয়নি।ঐতিহাসিক ১১ মার্চ উপলক্ষে গতকাল শুক্রবার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সূচনাকারীদের অন্যতম ব্যক্তিত্ব ‘ভাষাবীর’ ধীরেন্দ্রনাথ দত্তকে আজও যথাযথ মূল্যায়ন করা হয়নি।সেমিনারে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, ড. অজয় রায়, রশীদ হায়দার, অরোমা দত্ত, অজয় দাশগুপ্ত, রানা দাশগুপ্ত প্রমুখ। প্রবন্ধ পড়ে শোনান ড. কাজল বন্দ্যোপাধ্যায়। সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত সিরিল সিকদার।