ধুনট, কালাইয়ে চার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার বগুড়ার ধুনটে মাদক ব্যবসায়ীসহ তিন সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া গত শুক্রবার জয়পুরহাটের কালাইয়ে এক গাঁজা বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর:ধুনট (বগুড়া): ধুনটে গতকাল ভ্রাম্যমাণ আদালত উপজেলার কাদাই গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৫৫) এক বছর এবং শহিদুল ইসলাম (৩৬) ও সরুগ্রামের লিটনকে (২৮) তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন কালাই (জয়পুরহাট): শুক্রবার রাত আটটায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহিম গাঁজা বিক্রির দায়ে উপজেলার পুনট কর্মকারপাড়ার মৃত দীনেশ চন্দ্রের ছেলে নিরঞ্জন কর্মকারকে (৩০) ছয় মাসের সাজা দেন।