ধুনট উপজেলা যুবলীগের তিন নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের তিন নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত সোমবার উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক গোলাম মোহিত, সদস্য মিজানুর রহমান দীর্ঘ দিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। বাধা-নিষেধ করে তাঁদের দলের কর্মকাণ্ডে ফিরে আনা যায়নি। তাই তাঁদেরকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে আবেদন করি। জেলা কমিটির অনুমতিতেই তিনজনকে বহিষ্কার করা হয়েছে।’সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘আমরা বহিষ্কারের কথা শুনেছি। লিখিত কোনো কাগজপত্র পাই নাই। আমরা নিজের জন্য কিছু করি নাই। যা কিছু করেছি, দলের জন্য করেছি। এই বহিষ্কার আদেশ মানি না।’