ধুনট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট থেকে অপহৃত শিশু নাঈম ইসলামকে চার দিন পর গত বৃহস্পতিবার রাতে পুলিশ খুলনা থেকে উদ্ধার করেছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন বলেন, নাঈমকে অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশের একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খুলনার কদমতলী রেলস্টেশন এলাকার একটি পরিত্যক্ত মুদি দোকানের কাছ থেকে নাঈমকে অচেতন অবস্থায় উদ্ধার করে৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে৷
ধুনটের নিজনাটাবাড়ী গ্রামের আবু হানিফের ছেলে নাঈম (১১)। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সোমবার অপহৃত হয় সে।