ধুনটে অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় আলপনা আকতার (১৬) নামে প্রতিবন্ধী এক তরুণী রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে গত রোববার রাতে মারা গেছে। সে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের সাকায়াত আলীর মেয়ে।
নিহত কিশোরীর পারিবারিক সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ঘর থেকে বেরিয়ে বাড়ির আঙ্গিনায় এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় আলপনা। বাড়ির লোকজন আগুন নেভানোর আগেই সে মারা যায়। পরিবারের দাবি, আলপনা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।
তবে স্থানীয় লোকজনের দাবি, আলপনা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল না। সে আগে পোশাক কারখানায় কাজ করত। মাস খানেক আগে সে ওই চাকরি ছেড়ে বাড়িতে আসে।