ধুনটে অজ্ঞাত রোগে ১৭টি গরুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার হিজুলী গ্রামে গত দুই দিনে অজ্ঞাত রোগে ১৭টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও ১০টি গরু।ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের জুলমত আলী, বেলায়েত আলী, রব্বানীসহ ১৩ জন কৃষকের মোট ১৭টি গরু গত ৪৮ ঘণ্টায় অজ্ঞাত রোগে মারা গেছে। মঙ্গল ও বুধবার অজ্ঞাত রোগে ১৭টি গরুর মৃত্যুর ঘটনায় ওই গ্রামের কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কৃষক নবীর উদ্দীন বলেন, ‘প্রথমে গরুর জ্বর দেখা দেয়। এরপর মুখ দিয়ে লালা পড়ে, গলার নিচে ফুলে যায়। কয়েক ঘণ্টার মধ্যে দাপাতে দাপাতে গরু মারা যায়। চিকিৎসা দেওয়ারও সময় পাওয়া যায় না।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘গরুগুলো কী রোগে মারা গেছে, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না।’