ধুনটে আটটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ধামাচামা গ্রামে আটটি ভূমিহীন পরিবারের আটটি ঘর গতকাল শনিবার পুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকার জোতদারেরা এগুলো পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নদীতে জেগে ওঠা চরের খাসজমিতে এসব ভূমিহীন পরিবার গত বৃহস্পতিবার ঘরগুলো নির্মাণ করেছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, ধামাচামা গ্রামের ওই চরে প্রায় দুই একর খাসজমি রয়েছে। এই জমি আগে এলাকার জোতদারেরা ভোগদখল করেছেন। বৃহস্পতিবার সকালে ধামাচামা গ্রামের জনাব আলী, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জলিল, পিন্টু মণ্ডল, ফটু মণ্ডল, হান্নান, রেজাউল, রওশনারাসহ আটটি ভূমিহীন পরিবার এই জমি দখলে নিয়ে সেখানে বসতঘর নির্মাণ করে। ফলে এলাকার জোতদারেরা ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে মাইকিং করে লোকজন নিয়ে গিয়ে ওই ঘরগুলো পুড়িয়ে দেন।জোতদার নায়েব আলী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই চর দখলে নিয়ে সেখানে ফসল করছি। এলাকার কয়েকটি ভূমিহীন পরিবারের লোকজন আমাদের জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করে। আমরা তাঁদের জমির দখল ছেড়ে দিতে বলেছি। এ কারণে তাঁরা নিজেরাই তাঁদের ঘর পুড়িয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।’