ধুনটে আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় আদিবাসী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িহাটা গ্রামের আদিবাসী ওই নারী শুক্রবার দুপুরে বাড়ির পাশের বাঁশঝাড়ে রান্নার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। এ সময় একই গ্রামের ইসমাইল হোসেন ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে কুপ্রস্তাব দেন। তখন তিনি ইসমাইলকে গালাগাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইল তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তিনি চিৎকার দিলে ইসমাইল তাঁকে মারধর করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে ইসমাইলকে আসামি করে শনিবার রাতে ধুনট থানায় মামলা করেন।
ইসমাইল হোসেন বলেন, ‘আগে থেকেই ওই গৃহবধূর পরিবারের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গৃহবধূ চিৎকার করে আমাকে আটক করার চেষ্টা করে। এ কারণে আমি তাকে মারধর করে পালিয়ে যাই।’