ধুনটে ইউএনওসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ উপজেলা ভিজিডি কমিটির ২৪ জন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামিলা খাতুন গত রোববার বগুড়া জেলা সহকারী জজ আদালতে এ মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।মামলা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ৪ সদস্যের বাছাই কমিটি তালিকা তৈরি করে উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ইউএনওর কাছে জমা দেয়। কিন্তু নিয়ম লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের লোকজন পৃথক একটি তালিকা করেন। এ অবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ৩০ জন নারী সদস্য কমিটির দেওয়া তালিকা অনুযায়ী ভিজিডি কার্ড বিতরণের দাবি করেন। কিন্তু ইউএনও ২ মার্চ তাঁদের তালিকা অনুযায়ী ভিজিডি কার্ড দিতে অস্বীকার করেন। ইউএনও আবদুল্লাহ হারুন বলেন, ‘মামলার কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। আগামী দু-এক দিনের মধ্যে আদালতে উপযুক্ত জবাব পাঠানো হবে।’