ধুনটে ঋণ পরিশোধ করতে না পারায় কৃষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ঋণের দায়ে জর্জরিত চান্দু মিয়া (৩৫) নামের এক দরিদ্র কৃষককে পুলিশ গ্রেপ্তার করেছে। বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন। এনজিওটির দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। চান্দু মিয়া উপজেলার চান্দারপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান্দু মিয়া ব্র্যাকের শেরপুর উপজেলা শাখা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে ১৮ হাজার টাকা তিনি পরিশোধ করেন। দারিদ্রে৵র কারণে বাকি টাকা তিনি আর পরিশোধ করতে পারেননি। তাই ব্র্যাকের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বগুড়া অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। আদালত অর্থ প্রতারণার অভিযোগে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন। আদালতের আদেশের পর থেকে চান্দু মিয়া পলাতক ছিলেন। গত মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
থানাহাজতে থাকা চান্দু মিয়া বলেন, ‘ঋণ পরিশোধে একটু সময় চেয়েছিলাম। কিন্তু তারা সুযোগ না দিয়ে মামলা করেছে।’