ধুনটে এক রাতে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের সরকারপাড়া গ্রামের চার বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় নারীসহ ১০ জন আহত হয়। ডাকাতেরা এসব বাড়ি থেকে নগদ টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার ও মুঠোফোনের পাঁচটি সেট নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ২০ জন ডাকাত সরকারপাড়া গ্রামের সুবল চন্দ্র, সুদীপ কুমার, শিশির কুমার ও সংকর কুমারের বাড়িতে দরজা ভেঙে ঢোকে। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুদীপ কুমার (৩৫), সুবল চন্দ্র (৭০), সংকর কুমার (৫৬), বাধন কুমার (৪৫), শিশির কুমার (৫০), সুধির কুমার (৫০), ছবি রানীসহ (৫৫) ১০ জনকে জখম করে। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুদীপ কুমার জানান, বৃহস্পতিবার রাতে ২০ জন ডাকাত প্রথমে তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। পরে তারা একে একে অপর তিনটি বাড়িতে ডাকাতি করে।গতকাল শুক্রবার বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।