ধুনটে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে সোহান (১০) ও সুজন (১৩) নামের দুই শিশু আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেনের ভাতিজা সুজন ও সোহান বাড়ির আঙিনায় পড়ে থাকা একটি ককটেল হাতে নিলে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা আহত হয়। সোহানকে শেরপুর উপজেলা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শাহাদৎ হোসেনের স্ত্রী বেদানা খাতুন বলেন, বাড়ির পাশের রাস্তা থেকে আহত অবস্থায় সোহান ও সুজনকে উদ্ধার করা হয়েছে। তারা কীভাবে আহত হয়েছে, তা তিনি বলতে চাননি।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বলেন, রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।